Thursday, 3 September 2026
শিরোনাম
ক্যাম্পাস জেলার খবর

কারাগার থেকে বের হয়েই পরীক্ষা দিতে যাচ্ছেন খাদিজা

admin • 20 Nov 2023, 10:42 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কারাগার থেকে বের হয়েই পরীক্ষা দিতে যাচ্ছেন খাদিজা

ডিজিটাল নিরাপত্তা আইনে এক বছর ২ মাস ১৭ দিন বন্দি থাকার পর সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টায় কারাগার থেকে মুক্তি পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা।

 

কারাগার থেকে বের হয়েই পরীক্ষার হলে বসতে হবে এই শিক্ষার্থীকে। খাদিজার সেমিস্টার পরীক্ষা চলমান থাকায় আজই বসতে হচ্ছে পরীক্ষায়।

 

সোমবার সকাল ১০ টায় স্ট্যাটিসটিক্যাল এপ্রোচেস টু দ্য স্টাডি অব পলিটিক্যাল সাইন্স কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯ টায় জেলগেট থেকে বের হলেও ক্যাম্পাসে পৌঁছাতে সময় লাগবে বেশ, এতে যতটুকু সম্ভব পরীক্ষা দিবে বলে জানিয়েছে খাদিজার বোন সিরাজুম মুনিরা।

 

উল্লেখ্য, ডিজিটাল আইনে গ্রেপ্তার হওয়ার পর এক বছর দুই মাস সতেরো দিন পর জামিন পায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কোবরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।