Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

কাবা থেকে শামীম ওসমানের নতুন প্রতিশ্রুতি

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
কাবা থেকে শামীম ওসমানের নতুন প্রতিশ্রুতি

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ওমরাহ পালনে পবিত্র নগরী মক্কায় রয়েছেন। সেখানে গিয়ে সবার জন্য দোয়া চেয়ে প্রতিশ্রুতি করেছেন তিনি। তিনি বলেন, দেশবাসীর জন্য ও সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছি। আপনারও আমার জন্য দোয়া করবেন।

এবার ওমরাহ থেকে ফিরে মাদক কারবার বন্ধের উদ্যোগ নেব। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। রোববার (২৪ সেপ্টেম্বর) সপরিবারে আল্লাহর ঘর তাওয়াফ করতে যান আওয়ামী লীগের এই নেতা।

শামীম ওসমান বলেন, এই কাবা শরিফ ছুঁয়ে আমি ওয়াদা করেছিলাম নারায়ণগঞ্জ থেকে নিষিদ্ধ পল্লি উঠিয়ে দেব। আল্লাহ আমাকে কবুল করেছিলেন, শেখ হাসিনার অসিলায় আমি তা করেছি।

এর আগে সাধারণ মানুষের কাছে হাতজোড় করে ক্ষমা চেয়েছিলেন শামীম ওসমান। ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

সে সময় তিনি বলেন, মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সমাজের সব ভালো মানুষদের নিয়ে যেন আমি কাজ করতে পারি সে জন্য আপনারা দোয়া করবেন। যেন মানুষের জন্য শান্তি এনে দিতে পারি। হজে গিয়ে আমি যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আপনাদের সেবা করতে পারি এই দোয়া চাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।