Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জেলার খবর

কাতার বিশ্বকাপ জিতবে কে, ভবিষ্যৎ বাণী করলো গরু

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কাতার বিশ্বকাপ জিতবে কে, ভবিষ্যৎ বাণী করলো গরু

এবার ব্রাজিল, আর্জেন্টিনা আর জার্মানির পতাকায় মোড়ানো তিনটি ড্রাম। ওপরে রাখা ঘাস। গরু যে দেশের পতাকা মোড়ানো ড্রামের ঘাস খাবে, সেই দেশই হবে এবারের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন! পশু দিয়ে এমন ভবিষ্যৎ বাণীর আয়োজন করে কুষ্টিয়ার একদল ফুটবলপ্রেমী। মজার এই কাণ্ড দেখতে ভিড় জমান অনেকে।

 

এদিকে বিশ্বকাপ এলে কে চ্যাম্পিয়ন হবে তা নিয়ে চলে নানা ভবিষ্যৎ বাণী। এক্ষেত্রে বিভিন্ন পশু-পাখিও অংশ নেয়। কুষ্টিয়াতে কাতার বিশ্বকাপ নিয়ে ভবিষ্যৎ বাণী করলো একটি গরু। জেলার আড়ুয়াপাড়া তরুণ সংঘ পাঠাগার ও ক্লাব মাঠে এই আয়োজনে অংশ নেন আর্জেন্টিনা, জার্মান,ও ব্রাজিল সমর্থকরা।

 

তিন দলের পতাকা মোড়ানো ড্রামের ওপর রাখা হয় কাঁচা ঘাস। নিয়ে আসা হয় একটি গরু। শর্ত, গরুটি যে ড্রাম থেকে ঘাস খাবে সে দলই হবে বিজয়ী! গরুটি ঘাস খায় ব্রাজিলের ড্রাম থেকে। প্রিয় দল বিজয়ী হবে এই অনুমানে উল্লাসে ফেটে পড়েন ব্রাজিল সমর্থকরা।

 

তবে গরুর এই ভবিষ্যৎ বাণী মেনে নিতে পারছে না আর্জেন্টিনার সমর্থকরা। সব অনুমান সঠিক হয় না এমন দাবি করেন তারা। তারা জানান, আমরা হার দিয়ে শুরু করেছি মানে এই নয় যে, আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। ইনশাআল্লাহ আমরা কামব্যাক করবো।

 

গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্যতিক্রমী এ আয়োজন দেখতে জড়ো হন অনেকে। ফুটবল বিশ্বকাপ এলে এমন নানা কর্মকাণ্ডের মাধ্যমে আনন্দ খুঁজে বেড়ান সমর্থকরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।