Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কাঠাঁল গাছে মেছো বাঘ,উদ্ধার করলো পুলিশ

admin • 29 Jan 2023, 07:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কাঠাঁল গাছে মেছো বাঘ,উদ্ধার করলো পুলিশ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে একটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের বখতিয়ার হোসেন নামের এক ব্যক্তির বাড়ির পাশ থেকে বাঘটিকে উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, মেছো বাঘের বাচ্চাটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় আড়াই ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ রয়েছে। মুখ অনেকটা বিড়ালের মতো এবং গায়ের রঙ ধূসর।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের বখতিয়ার হোসেন নামের এক ব্যক্তির বাড়ির পাশের কাঁঠাল গাছে বাঘের মতো এক বন্যপ্রাণী দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয় বন বিভাগকে খবর দেয়া হয়। পরে সম্মিলিত চেষ্টায় মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে থানায় নেয়া হয়। ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) আবুল কাশেম বলেন, আমরা মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা মো. মকরুল ইসলাম বলেন, বাঘটিকে গারো পাহাড়ের জঙ্গলে অবমুক্ত করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, বন-জঙ্গলে হয়তো খাবার না পেয়ে মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।