Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বশেফমুবিপ্রবির উপাচার্য

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ: বশেফমুবিপ্রবির উপাচার্য

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান বলেছেন, প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ দায়িত্বশীলদের তথ্য অধিকার বাস্তবায়নে সচেতন ও উদ্যোগী হতে হবে।

 

বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় তথ্য অধিকার বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

উপাচার্য বলেন, সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনকে কাজে লাগাতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জনগণের কল্যাণে প্রণীত এই আইন যথাযথ বাস্তবায়নে কর্মকর্তাদের আরও তৎপর হতে হবে।

 

প্রশিক্ষণে তথ্যের গুরুত্ব ও প্রয়োজনীয়তাসহ তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। এতে অর্থ ও হিসাব বিভাগের পরিচালক খান মো. অলিয়ার রহমানসহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য অধিকার বিষয়ক (আরটিআই) ফোকাল পয়েন্ট মাহবুব আলম।

  নাহিদ/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।