Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
জেলার খবর

কাঁচা খেজুরের রস পান করে শিশুর মৃত্যু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কাঁচা খেজুরের রস পান করে শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন নিপাহ ভাইরাসে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে দুজন মারা গেলেন।

সোমবার (২৩ জানুয়ারি) সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (২২ জানুয়ারি) সন্ধ্যায় শিশুটির শরীরে নিপাহ ভাইরাস শনাক্ত হয়।

মারা যাওয়া শিশুটির নাম মো. সোয়াদ (৭)। সে পাবনার ঈশ্বরদী উপজেলার মো. সানোয়ারের ছেলে। রামেক হাসপাতালের আইসিইউ প্রধান ডা. আবু হেনা মোস্তফা কামাল এসব তথ্য নিশ্চিত করেছেন।

রামেক হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার (২০ জানুয়ারি) সকালে খেজুরের কাঁচা রস পান করেছিল সোয়াদ। এরপর জ্বর ও খিঁচুনি হয়ে শিশুটি অচেতন হয়ে যায়। বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। শনিবার (২১ জানুয়ারি) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু আইসিইউতে রেফার করা হয়। পরে সন্দেহ হওয়ায় নিপাহ ভাইরাস শনাক্তে পরীক্ষার জন্য পাঠান চিকিৎসকরা। রোববার ফলাফল পজিটিভ আসে। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘খেজুরের কাঁচা রস পান করতে খুব মজা। এটা প্রায় সবারই পছন্দ। শিশুর বাবা-মা খুব শখ করেই খেজুরের কাঁচা রস পান করতে দিয়েছিলেন। তখন কি তারা জানতেন এটার মধ্যে এ মরণ ভাইরাস আছে?’

নিপাহ ভাইরাস থেকে বাঁচার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাদুড়ের সংস্পর্শে আসা খেজুরের রস অবশ্যই পান করবেন না। নিজ পরিচিত, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের দেবেন না।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।