Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

কলেজছাত্রীর সঙ্গে প্রেম,বিয়েতে অস্বীকৃতি জানানোয় শিক্ষক গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কলেজছাত্রীর সঙ্গে প্রেম,বিয়েতে অস্বীকৃতি জানানোয় শিক্ষক গ্রেপ্তার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় কলেজছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েন সুমন অধিকারী (২৬) নামে এক শিক্ষক। পরে বিয়েতে অস্বীকৃতি জানানোয় নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (৭ মার্চ) উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পীড়ারবাড়ি গ্রাম থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন অধিকারী উপজেলার রামশীল গ্রামের সুজিৎ অধিকারীর ছেলে।

 

কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গ্রেপ্তার সুমন অধিকারীর সঙ্গে এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। গত সোমবার রাতে সুমন অধিকারী ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে যায়। সেখানে সাধারণ জনতা তাকে আটক করে। এরপর জনতা ওই ছাত্রীকে বিয়ে করতে বললে সুমন অধিকারী বিয়েতে অস্বীকৃতি জানায়।

 

তিনি বলেন, এ ঘটনায় ওই কলেজছাত্রী কোটালীপাড়া থানায় সুমন অধিকারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। ওই মামলায় সুমন অধিকারীকে গ্রেপ্তার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।