Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

কলাবাগানে বাসা থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 25 Oct 2023, 04:45 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
কলাবাগানে বাসা থেকে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে কারিনা ঘোষ (২১) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারিনা আনোয়ারা মডেল মেডিকেল কলেজের বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থী ছিলেন।

 

গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে কলাবাগান থানার ক্রিসেন্ট রোডের একটি বাসার পঞ্চম তলায় এই ঘটনা ঘটে। পরে রাতেই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

 

কারিনা কুষ্টিয়া সদরের ৬৯ নম্বর মফিস উদ্দিন বিশ্বাস সড়ক এলাকার কিরণ ঘোষের মেয়ে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন।

 

আজ বুধবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) লিজা আক্তার। তিনি জানান, সংবাদ পেয়ে গতকাল সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে গলায় কালো রঙের ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে রাতের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।

 

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে এসআই আরও জানান, কারিনা আনোয়ারা বেগম মডেল মেডিকেল কলেজের নার্সিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।