Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

কলকাতার ফুচকা-ঝালমুড়িতে মজলেন সারা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কলকাতার ফুচকা-ঝালমুড়িতে মজলেন সারা

ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন নবাব কন্যা সারা আলি খান। সেখানেই ফুচকা-ঝালমুড়িতে মজেছিলেন নবাবকন্যা। আর তাকে একনজর দেখতে ভিড় জমেছিল কলকাতার রাস্তায়।

 

ভারতীয় গণমাধ্যম এপিবি আনন্দের খবরে বলা হয়, সবুজ গোলাপি সালোয়ার কামিজে সেজেছিলেন নায়িকা। রুপোলি জরির কাজের সঙ্গে মিলিয়ে কানে রুপোলি দুল পরেছিলেন সারা। হালকা ব্যাকব্রাশ করে চুল খোলা রেখেছিলেন তিনি।

 

আর কলকাতায় এসেই মিষ্টিতে মজেছেন সারা। কামড় বসিয়েছেন টক-ঝাল ফুচকাতেও। এরপর সারা আবদার করেন ঝালমুড়িরও। চেখে দেখেছেন মিষ্টি দইও। সব মিলিয়ে জমজমাট ছিল সারার কলকাতা সফর।

 

জানা যায়, একটি গয়নার দোকানের প্রচারে কলকাতায় এসেছিলেন সারা। এরপরে অবশ্য নায়িকা মজেন কলকাতার মেজাজে।

 

আগামী ২ জুন মুক্তি পাবে সারা-ভিকির নতুন ছবি 'জারা হাটকে জারা বাচকে'। আর এই ছবি মুক্তির আগেই আজমির শরিফে প্রার্থনা করতে গিয়েছিলেন বলিউডের এই দুই নায়ক-নায়িকা। সেখানে গিয়ে তারা ছবির প্রচার তো করলেনই, সেই সঙ্গে মিশে গিয়েছিলেন স্থানীয়দের সঙ্গেও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।