Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

করতোয়া ট্রাজেডির স্থলে হচ্ছে ‘ওয়াই ব্রিজ’, ভিত্তিপ্রস্তর আগামীকাল

admin • 17 Oct 2023, 08:33 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
করতোয়া ট্রাজেডির স্থলে হচ্ছে ‘ওয়াই ব্রিজ’, ভিত্তিপ্রস্তর আগামীকাল

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে গত বছরের সেপ্টেম্বরে নৌকাডুবির ঘটনায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। এবার করতোয়ায় নৌকা ট্রাজেডির স্থলেই হচ্ছে দৃষ্টিনন্দন ‘ওয়াই ব্রিজ’। ১১৬ কোটি টাকা ব্যয়ে উপজেলার মাড়েয়া বামনহাট ও বড়শশী ইউনিয়নে করতোয়া নদীর আউলিয়া ঘাটে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই ব্রিজ নির্মাণ করা হবে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী কাল ১৮ অক্টোবর দুপুরে রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মো.নূরুল ইসলাম সুজন,এমপি বহুল প্রত্যাশিত মাড়েয়ার আউলিয়া ঘাটে ওয়াই আকৃতির সেতুর নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। ইতোমধ্যে ঠিকাদার নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এ সেতু এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি। সেতুটি হলে স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

রেলমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকার অনেক উন্নয়ন করেছেন। এই আউলিয়ার ঘাট ব্রিজটি আরেকটি মাইল ফলক উন্নয়ন। ব্রিজের নির্মাণের খবর পেয়ে সর্বস্তরের মানুষ মহাখুশি। ব্রিজ নির্মিত হবে এমন আনন্দে ঈদের আমেজ বিরাজ করছে সমগ্র এলাকায়। ভিত্তিপ্রস্তর স্থাপন দেখতে এবং ঐ ঐতিহাসিক দিনকে দিবসের স্বাক্ষী হয়ে থাকতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন।

 

এর আগে আউলিয়া ঘাটে ভয়াবহ নৌকাডুবির ট্রাজেডির ঘটনায় গত বছরের ২ অক্টোবর করতোয়া নদীতে দেশের বৃহত্তম ‘ওয়াই’ ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন রেলমন্ত্রী। ঘোষণার পর ৭ অক্টোবর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সেতু ডিজাইন) মোহা. রেজাউল করিমের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আউলিয়া ঘাট এলাকা পরিদর্শন করে ওয়াই আকৃতির সেতুর খসড়া লে-আউট যাচাই করেন।

  প্রসঙ্গত, গত বছরের ২৫ সেপ্টেম্বর জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে করতোয়া নদীর আউলিয়া ঘাটে নৌকাডুবিতে ৭২ জনের মৃত্যু হয়েছিল। এটি ছিল এ জেলার স্বাধীনতার পর অত্যন্ত বেদনাদায়ক স্মরণকালের ভয়াবহ ঘটনা। নদী থেকে একের পর এক মরদেহ উদ্ধারের ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছিল পঞ্চগড়সহ পুরো দেশ।   সেদিন দুর্গাপূজার আগে মহালয়ার দিন হিন্দু ধর্মের শতাধিক পুণ্যার্থী আউলিয়া ঘাট থেকে একটি নৌকায় উঠেছিলেন বোদেশ্বরী মন্দিরে পূজা-অর্চনায় যোগ দিতে। কিন্তু শতাধিক পুণ্যার্থীর ভারে নদীর মাঝে গিয়ে উল্টে যায় নৌকাটি। ৭২ জনের প্রাণহানির মধ্য দিয়ে মৃত্যুপূরী হয়ে উঠেছিল এই আউলিয়া ঘাট।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।