Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

কবে কমতে পারে বৃষ্টি জানাল আবহাওয়া অধিদপ্তর

admin • 05 Oct 2023, 05:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কবে কমতে পারে বৃষ্টি  জানাল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন স্থানে দুই দিন আগে থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবারও দেশের বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টি। গত ২৪ ঘণ্টায় ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। আর সারাদেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীর কুয়াকাটায় ১৭৩ মিলিমিটার।

ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, বৃষ্টি শুক্রবারও চলতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে। আগামী শনিবারও এর রেশ থাকতে পারে। তবে রবিবার থেকে রাজধানীর আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। আর উত্তরাঞ্চলে বৃষ্টি কাল থেকেই কমে যেতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।