Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে প্রথম আলোকে আইনি নোটিশ

• • পঠিত 16 বার
শেয়ার করুন:
কপিরাইট লঙ্ঘনের অভিযোগে প্রথম আলোকে আইনি নোটিশ

ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে কপিরাইট লঙ্ঘনের অভিযোগে সংবাদমাধ্যম প্রথম আলোকে আইনি নোটিশ পাঠিয়েছে বেসরকারি সংস্থা ইসাবেলা ফাউন্ডেশন। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এই ভিডিওটি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল প্লাটফর্ম থেকে মুছে ফেলার কথাও জানানো হয়।

সোমবার (২ অক্টোবর) আইনজীবী সজল আহমেদ স্বাক্ষরিত এ আইনি নোটিশ পাঠানো হয়। এতে বলা হয়, ইসাবেলা ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান।

দেশ ছাড়িয়ে বিদেশেও এটি পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠানটি পরিবেশ, প্রকৃতিসহ বিভিন্ন গবেষণা পরিচালনা করছে। ২০২২ সালের সেপ্টেম্বরে ’বেঙ্গল স্লো লরিস’ নামে ইসাবেলা ফাউন্ডেশনের একটি গবেষণা প্রতিবেদন ইউটিউবে প্রকাশ হয়। এ বছরের ২৬ জুলাই ওই ভিডিওর প্রায় একই ভিডিও প্রথম আলোর ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। বিষয়টি প্রতিষ্ঠানের নজরে এসেছে।

নোটিশে আরও বলা হয়, ২০০০ সালের কপিরাইট আইন অনুযায়ী এ ঘটনা সুস্পষ্ট আইন লঙ্ঘন। এ জন্য আগামী সাতদিনের মধ্যে প্রথম আলো কর্তৃপক্ষের জবাব চেয়েছে প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে নিজেদের সকল প্লাটফর্ম থেকে ভিডিওটি ডিলিট করে দেওয়ার কথাও জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।