Thursday, 3 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

কন্যা সন্তানের বাবা হলেন লিটন

admin • 17 Nov 2023, 09:49 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কন্যা সন্তানের বাবা হলেন লিটন

স্ত্রী সন্তানসম্ভবা থাকায় বিশ্বকাপ চলাকালে দুই দফায় দেশে এসেছিলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। যা নিয়ে দ্বিতীয়বার তাকে সমালোচনায়ও পড়তে হয়েছিল। এরপর বিশ্বকাপযাত্রা শেষ করে আগেভাগেই দেশে ফিরেছেন টাইগাররা।

   

এরই মাঝে সুখবর পেলেন লিটন। বাবা হয়েছেন দেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। লিটনের পারিবারিক বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে।

   

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯.২৭ মিনিটে লিটন কন্যা সন্তানের বাবা হয়েছেন। এর আগে কাল (বুধবার) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতার সঙ্গে ছবি দিয়ে আনুষ্ঠানিকভাবে বাবা হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন লিটন। বেবি শাওয়ারের ছবি প্রকাশ করে ওই পোস্টে তিনি সবার কাছে দোয়া চান।

 

পরে এক ফেসবুক পোস্টে লিটন নিজেই বাবা হওয়ার খবর জানিয়েছেন। তিনি লিখেন, ‘আজ সকাল ৯.২৭ মিনিটে আমরা একটি ছোট্ট রাজকন্যা পাওয়ার সৌভাগ্য অর্জন করেছি। মা-মেয়ে দুজনেই সুস্থ আছে। আমাদেরকে আপনাদের সু-বিবেচনায় রাখুন।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।