Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ খেলাধুলা ক্রিকেট

কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না : তামিম

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কখনো, কোথাও বলিনি ৫ ম্যাচের বেশি খেলব না : তামিম

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার শেষ দিন আগামীকাল ২৮ সেপ্টেম্বর। সময় শেষ হওয়ার দুই দিন আগে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সবচেয়ে বড় চমক তামিম ইকবালের জায়গা না পাওয়া। নির্বাচকদের ব্যাখ্যা— চোটের কারণে এ অভিজ্ঞ ওপেনারকে বিশ্বকাপ স্কোয়াডে নেওয়া হয়নি।

গুঞ্জন আছে, তামিম বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না— এমন শর্ত দেওয়ায় তাকে দলে রাখা হয়নি। তবে, তামিম ভিডিও বার্তায় এমন কথা উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, ‘যখন খেলা শেষ হলো আমি আমার অবস্থা বললাম ফিজিওকে যে আমি এমন অনুভব করছি। ঠিক ওই মুহূর্তে তিন নির্বাচক ড্রেসিংরুমে আসেন। একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই। আমি কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলিনি যে পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারব না।'

তামিম এমন শর্ত না দিলেও, তার চোটের বিষয়টি নির্বাচকদের মাথায় রাখতে বলেছিলেন। বলেছিলেন তিনি হয়তো সব ম্যাচ খেলতে পারবেন না।

তামিম বলেন, 'আমি নিশ্চিত কালকে নান্নু ভাইও কথাটা ক্লিয়ার করেছে। আমি জানি না এই কথাটা মিডিয়াকে খাওয়ানো হলো কীভাবে বা কে করছে এসব, কিন্তু এই জিনিস একদমই মিথ্যা। যে জিনিস আমি নির্বাচকদের বলেছিলাম যে আমার শরীর এরকমই থাকবে। এখন যেরকম অবস্থায় আছে। আমার ব্যথা থাকবে। আপনারা যখন দলটা নির্বাচন করবেন, তখন এটা মাথায় রাখবেন।'

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।