Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
এক্সক্লসিভ জাতীয়

কক্সবাজার-দোহাজারী রেলপথে শুরুতে চলবে দুই ট্রেন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
কক্সবাজার-দোহাজারী রেলপথে শুরুতে চলবে দুই ট্রেন

ঢাকা ও চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল ১ ডিসেম্বর শুরু হচ্ছে। শুরুতে ঢাকা ও চট্টগ্রাম থেকে একটি করে দুটি ট্রেন চলবে। সময়সূচি ও ভাড়া চূড়ান্ত করা হয়েছে।

 

গত শনিবার দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার দীর্ঘ রেলপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত চলবে বিরতিহীন ট্রেন। কমলাপুর স্টেশন থেকে আন্তনগর ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। এই ট্রেন শুধু ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দেবে। এরপর সরাসরি চলে যাবে কক্সবাজার।

 

সেখানে পৌঁছাবে পরদিন সকাল ৬টা ৪০ মিনিটে। একইভাবে কক্সবাজার থেকে ছাড়বে বেলা ১টায়, আর ঢাকায় পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে। ভাড়া ৭৭১ থেকে ১ হাজার ৭২৫ টাকা।

 

এই বিরতিহীন আন্তনগর ট্রেনটিতে ১৮টি কোচ থাকবে। আসন ৭৭৯ থেকে ৮২৪টি। চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে প্রতিদিন সকাল ৭টায় ট্রেন চলাচল করবে। ট্রেনে কোচ ১৫টি। এটি পৌঁছাবে সকাল ১০টা ২০ মিনিটে। আর কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেন ছাড়বে সন্ধ্যা ৭টায়। ভাড়া ২০৫ থেকে ৬৯৬ টাকা।

 

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম নতুন রেলপথে দুটি আন্তনগর ট্রেন চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।ls

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।