Friday, 4 September 2026
শিরোনাম
জবস্

এসএসসি পাসে প্রমি ফুডে বিশাল নিয়োগ, নেবে ২২০ জন

admin • 16 Nov 2022, 01:14 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এসএসসি পাসে প্রমি ফুডে বিশাল নিয়োগ, নেবে ২২০ জন

দেশের শীর্ষস্থানীয় খাদ্য পণ্য উৎপাদন, বিপণন ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রমি এগ্রো ফুড লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা সরাসরি উপস্থিত হয়ে আবেদন করতে পারবেন।

 

পদের নাম : সেলস অফিসার। পদের সংখ্যা : ২০০টি। আবেদন যোগ্যতা : অন্তত এসএসসি পাস। তবে খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা ১৮-৩০ বছর পর্যন্ত হবে।

পদের নাম : এরিয়া সেলস ম্যানেজার। পদের সংখ্যা : ২০টি। আবেদন যোগ্যতা : অনার্স বা মাস্টার্স পাস হতে হবে। খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানে অন্তত ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-৩৫ বছর থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত স্থানে সরাসরি উপস্থিত হতে হবে।

 

উপস্থিত হওয়ার সময় : ১৭ নভেম্বর থেকে ২৫ নভেম্বর, ২০২২ পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।