Sunday, 18 October 2026
শিরোনাম
এক্সক্লসিভ জবস্

এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে ডিএমপির বিধিনিষেধ

• • পঠিত 34 বার
শেয়ার করুন:
এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে ডিএমপির বিধিনিষেধ

রাজধানী ঢাকাসহ সারা দেশে  আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করতে কিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

 

বুধবার (৯ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বিধিনিষেধ জারি করা হয়।

 

আদেশে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

 

এ আদেশ বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।