Friday, 30 October 2026
শিরোনাম
বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সাইবার হামলা বছরে এক লাখ কর্মী নেওয়ার সম্মতি দেয়নি জাপান, জানাল টোকিও জয়ের পর ফুল নিয়ে জামায়াত প্রার্থীর বাসায় গেলেন মির্জা ফয়সল আমীন সোনারগাঁওয়ে ইয়াবাসহ দুই নারী কারবারি গ্রেপ্তার তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে মিলল মোটরসাইকেল প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটি, তদন্ত কমিটি গঠন করল বিমান পুলিশ আবার উকিলও, সরাইল থানার ওসিকে শোকজ জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার
এক্সক্লসিভ

এসএসসির খাতা মূল্যায়নে অনীহা,পরীক্ষকদের কঠোর বার্তা বোর্ডের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এসএসসির খাতা মূল্যায়নে অনীহা,পরীক্ষকদের কঠোর বার্তা বোর্ডের

এসএসসি পরীক্ষার উত্তরপত্র (খাতা) মূল্যায়নে অনীহা দেখাচ্ছেন পরীক্ষকরা। নির্ধারিত তারিখে শিক্ষাবোর্ড থেকে খাতা নিচ্ছেন না। এতে ফলাফল প্রকাশে দেরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

 

সোমবার (১২ মে) ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বোর্ড কর্তৃক প্রধান পরীক্ষক ও পরীক্ষক নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, তাদের একটি অংশ দায়িত্ব পালনে আগ্রহ দেখাচ্ছেন না।

এতে আরও বলা হয়, এমন অবস্থায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বোর্ড কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্ত সব পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার খাতা সংগ্রহের নির্দেশনা দিয়েছে। সেই সঙ্গে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্কও করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।