ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে ডোমার উপজেলার পাঙ্গা মহেশ চন্দ্র লালা উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এছাড়াও ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের হাতেও উপহার তুলে দেয়া হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। উক্ত অনুষ্ঠানে প্রায় ২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে সাজ্জাদ ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর শামসুদ্দিন লিটন, সহ.প্রধান শিক্ষক আবু হানিফাসহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে এসব শিক্ষামূলক অনুষ্ঠান মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নবাজ হতে সাহায্য করবে। সকলের জন্য এসব অনুষ্ঠান ইতিবাচক ভুমিকা পালন করার সাথে সাথে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেণা যোগাবে। এজন্য তিনি সংগঠনটিকে ডোমার উপজেলা পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর শামসুদ্দিন লিটন বলেন, এরকম অনুষ্ঠানের মধ্যে শিক্ষার্থীরা নিজেদের খুজে পায় তাই শুধু স্কুল পর্যায়েই নয় তোমাদের অনুষ্ঠানগুলো উপজেলা ও জেলা পর্যায়েও আয়োজন করতে হবে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সবুজ মিয়া বলেন, এসব সামাজিক কাজ করার জন্য আমাদের সংগঠন সবসময়ই বদ্ধ পরিকর। আমরা প্রতিবছর এরকম স্বেচ্ছাসেবা মুলক কাজ করে যাব।
জিপিএ-5 প্রাপ্ত শিক্ষার্থী ইমন ইসলাম বলেন, আমরা খুব খুশি হয়েছি। ইনশাহ-আল্লাহ আমরা আমাদের ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।





