Saturday, 24 October 2026
শিরোনাম
বিএনপি নেতার স্ত্রীকে নিয়ে উধাও কথিত মামা, অতঃপর.... ৭ বছরের শিশুকে যৌন হেনস্তার অভিযোগ, গণধোলাইয়ের পর মাদ্রাসার উপাধ্যক্ষ গ্রেপ্তার নাহিদ ইসলামকে আহ্বায়ক করে এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন বাংলাদেশে ৬৩৬ কোটি ডলার বিনিয়োগ করবে জাপান ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং,গ্রেপ্তার ২ ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গাড়িবহরে হামলা বিএনপি নেতা প্রয়াত সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ভ্রমণে রেল সচিব
জাতীয়

এলপি গ্যাসের দাম বেশি নিলে লাইসেন্স বাতিল: নসরুল হামিদ

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
এলপি গ্যাসের দাম বেশি নিলে লাইসেন্স বাতিল: নসরুল হামিদ

প্রতি মাসেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কিন্তু সরকারের নির্ধারিত দামে কোথাও এলপিজি বিক্রি হচ্ছে না। গত কয়েক মাস ধরেই ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিয়ে গ্রাহকদের এলপি গ্যাস কিনতে হচ্ছে।

গ্রাহকদের অভিযোগ, আগে সিলিন্ডারপ্রতি ৬০ থেকে ১০০ টাকা বেশি নেওয়া হতো। এখন তা এলাকাভেদে ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

এমন বাস্তবতায় ডিলারদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি বলেন, সরকার নির্ধারিত দামের চেয়ে এলপিজি দাম বেশি নিলে প্রয়োজনে ডিলারদের বিক্রির লাইসেন্স বাতিল করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, খোঁজ নেওয়া সব জায়গায় এলপি গ্যাসের দাম ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ পাচ্ছি। যেকোনো মূল্যে ন্যায্য দামে এলপিজি ব্যবহার নিশ্চিত করতে হবে। এখন থেকে নজরদারি বাড়ানো হবে।

নসরুল হামিদ বলেন, এলপিজির চাহিদা দিনদিন বাড়ছে। ভবিষ্যতে এটা দ্বিগুণ হবে। এ জন্য যুগোপযোগী নীতিমালা জরুরি।

তিনি বলেন, পাইপলাইনে গ্যাস দিতে গেলে প্রচুর পরিমাণের চোরাই লাইন তৈরি হয়েছে। ভবিষ্যতে কোথায় কীভাবে গ্যাস দেব, তার জন্য একটি মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে।

সেমিনারে কমিশনের সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, মো. কামরুজ্জামান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নুরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিইআরসির সচিব খলিলুর রহমান খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।