Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এলপিজি গ্যাসের দাম কমল

admin • 02 May 2024, 04:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এলপিজি গ্যাসের দাম কমল

ভোক্তাপর্যায়ে ৪৯ টাকা কমিয়ে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) এ দাম নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। সন্ধ্যা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

ঘোষণায় জানানো হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা। এর আগে এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়।

সৌদি আরামকোর সিপি মূল্য কিছুটা কমায় নতুন এই দর সমন্বয় করা হয়েছে বলে জানান বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন। তিনি বলেন, এপ্রিলে এলপিজির মূল কাঁচামাল প্রোপেন ও বিউটেনের গড় মূল্য কিছুটা কমায় নতুন দর সমন্বয় করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।