Thursday, 3 September 2026
শিরোনাম
খেলাধুলা

এভারটনের অবনমন, চেলসি-ম্যান সিটির রেলিগেশন?

admin • 18 Nov 2023, 02:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এভারটনের অবনমন, চেলসি-ম্যান সিটির রেলিগেশন?

আর্থিক অনিয়ম তথা নিয়ম ভঙ্গের দায়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ঐতিহ্যবাহি ক্লাব এভারটনের ১০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ১০ পয়েন্ট কেটে নেয়ায় মাত্র ৪ পয়েন্ট নিয়ে এভারটনের অবস্থান ২০ দলের লীগের ১৯ তম।

 

ইংলিশ প্রিমিয়ার লীগের ইতিহাসে এটাই সবচেয়ে বর শাস্তি। এত বড় শাস্তি আর কখনো কোনো দলকে ভোগ করতে হয় নি।

ছবি : সংগৃহিত

এভারটনের পয়েন্ট জরিমানার পর আলোচনায় উঠে এসেছে চেলসি ও লীগ লিডার ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির নাম। গত বছর ম্যানচেস্টার সিটির বিপক্ষে মোট ১১৫ টি নিয়ম ভঙ্গের অভিযোগ আনে লীগ কতৃপক্ষ।

   

তা ছাড়াও অভিযোগের তীর ঝুলছে চেলসির মাথার উপর। মাত্র একটি নিয়ম ভঙ্গের কারণে এভারটনের এত বড় শাস্তি হলে চেলসি ও সিটির শাস্তির পরিমাণ যে আরও বড় হবে তা এখনি অনুমিত। এছাড়াও ২০ দলের লীগে ১৬ দলই চায় ম্যানচেস্টার সিটি যেনো রেলিগেটেড হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।