Wednesday, 4 November 2026
শিরোনাম
বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নাশকতার মামলায় বাদীকে আদালত চত্বরে মারধর, অভিযুক্তকে কারাগারে পাঠালেন আদালত জানুয়ারিতে বকেয়া বেতন পাবেন পোশাকশ্রমিকরা ‘আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ'ত্যা করব’ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই যুদ্ধ শেষ হবে : ডোনাল্ড ট্রাম্প প্রি-পেইড মিটারে রিচার্জ নিয়ে গ্রাহকদের জরুরি নির্দেশনা
এক্সক্লসিভ

এবার ৪৮ ঘণ্টা হরতাল ডাকল জামায়াত

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এবার ৪৮ ঘণ্টা হরতাল ডাকল জামায়াত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপির পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী রবিবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে দলটি।

   

আজ বৃহস্পতিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা করা হয়।

   

বিবৃতিতে বলা হয়, ১৫ নভেম্বর সন্ধ্যায় বিরোধী দল ও দেশবাসীর মতামত উপেক্ষা করে জনধিকৃত ও সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

     

সমগ্র জাতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েশি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

   

বিবৃতিতে আরো বলা হয়, একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্ভূত যেকোনো পরিস্থিতির দায় ষড়যন্ত্রকারী সরকার এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেই নিতে হবে।

   

বিবৃতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনের গণতন্ত্র হত্যার ফরমায়েশি তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে রবিবার ভোর ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম। সারা দেশের নেতাকর্মী ও জনগণকে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

   

এর আগে বৃহস্পতিবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

   

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে এবং এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ। এ ছাড়া রবি ও সোমবার ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদও।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।