Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

এবার শীতের তীব্রতা বেশি থাকতে পারে: আবহাওয়া অফিস

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এবার শীতের তীব্রতা বেশি থাকতে পারে: আবহাওয়া অফিস

পৌষ মাসের আগেই শীতের দাপটে কাপঁছে মানুষ। দিনের আলো ফুরোনোর আগেই কুয়াশায় ঝাপসা হয়ে আসছে দৃষ্টিসীমা। হিমেল হাওয়ায় কাঁপুনি ধরাচ্ছে শরীরে।

 

এরমধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মৌসুমে শীতের তীব্রতা বেশি থাকতে পারে। বায়ু দূষণের কারণে এ বছর অগ্রিম এসেছে কুয়াশা। একই কারণে স্থায়ীও হচ্ছে বেশিক্ষণ। কুয়াশার আধিক্যের কারণেই শীতের অনুভূতিও হচ্ছে বেশি।

 

আবহাওয়া অফিস বলছে, আগামী ১৫-১৬ ডিসেম্বর প্রায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা। এরপর কিছুটা বাড়তে পারে। তবে ২০ তারিখের পর আবারও নামতে শুরু করবে পারদ। তাপমাত্রার তুলনায় শীতের অনুভূতি হবে বেশি। তবে এর মধ্যে দুয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে বয়ে যাবে মৃদু শৈত্যপ্রবাহ।

 

এদিকে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজশাহী ও চুয়াডাঙ্গায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।