Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

এবার টানা ৩ দিন অবরোধের ডাক দিল বিএনপি

admin • 29 Oct 2023, 06:50 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
এবার টানা ৩ দিন অবরোধের ডাক দিল বিএনপি

মহাসমাবেশে পুলিশি বাধা ও কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

   

এ কর্মসূচির মধ্যে সড়ক, রেল ও নৌপথ অন্তর্ভুক্ত থাকবে। রোববার সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এসব বিষয়ে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্রমঞ্চের নেতা সাইফুল হক বলেন, বিএনপি এবং আমরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল (৩০ অক্টোবর) গ্যাপ দিয়ে ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করব। সড়ক, রেল ও নৌ-পথ এ অবরোধ কর্মসূচির আওতায় থাকবে।

   

এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে এ মুহূর্তে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।