Wednesday, 4 November 2026
শিরোনাম
চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের রুল পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার বিনামূল্যে এক কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রক্তদানে উদ্দুদ্ধ করতে জামালপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; আবেদন যেভাবে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
এক্সক্লসিভ

এবার উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম শুরুর ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
এবার উত্তরবঙ্গে ত্রাণ কার্যক্রম শুরুর ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

এবার উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসংক্রান্ত একটি পোস্ট করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। 

 

ওই পোস্টে তিনি লিখেছেন, ‘উত্তরবঙ্গের বন্যাকবলিত অঞ্চলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তবে এই তহবিলে আপাতত আমরা কোনো অর্থ সহায়তা নিচ্ছি না।

 
প্রয়োজন হলে আগামীতে ঘোষণা দেওয়া হবে।’ ওই পোস্টের মন্তব্যের ঘরে তিনি আরো লিখেছেন, ‘নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে ত্রাণ কার্যক্রমের পর এখন চলছে পুনর্বাসন কার্যক্রম। যেসব জায়গায় আমাদের টিম পুনর্বাসনের কাজ করছে : ফেনীর ৬টি উপজেলার ৪৩টি ইউনিয়নে ৪৩টি টিম, নোয়াখালীর ৮টি উপজেলার ৬৭টি ইউনিয়নে ৫২টি টিম, লক্ষীপুরের ২টি উপজেলার ১৮টি ইউনিয়নে ১৯টি টিম, কুমিল্লা ৪টি উপজেলার ৩১টি ইউনিয়নে ৩১টি টিমসহ মোট ১৪৫টি টিম।’
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।