Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এতিমদের সাথে ইফতার করলো ব্লাড ডোনেশন ক্লাব

admin • 29 Mar 2024, 11:21 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
এতিমদের সাথে ইফতার করলো ব্লাড ডোনেশন ক্লাব
কুমারখালী প্রতিনিধি:

এতিমদের সাথে ইফতার করলেন কুমারখালী ব্লাড ডোনেশন ক্লাবের সদস্যবৃন্দ। শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় শহরের তেবাড়ীয়া তিন গম্বুজ জামে মসজিদ সংলগ্ন উম্মুল কুরা ইসলামীয়া মাদরাসা ও ইয়াতিম খানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদস্যদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া যাঁরা ইন্তেকাল করেছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ব্লাড ডোনেশন ক্লাবের সহ -সভাপতি ও সাধারণ সম্পাদক সাগর হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমারখালী নোভা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক বদর উদ্দিন, ফ্যামিলি কেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার তপু বিশ্বাস,সোহাগ ক্লিনিক এন্ড ডায়াগণস্টিক সেন্টারের প্রতিনিধি খোকন,ব্লাড ডোনেশন ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইয়া রাফি ইসলাম পলাশ, সহ সাংগঠনিক সম্পাদক নাইম,যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,অর্থ সম্পাদক শিপন হোসেন ও সদস্য হাবিল,তাহমিদ।

উম্মুল ক্বুরা ইসলামীয়া মাদরাসা ও ইয়াতিম খানার শিক্ষক হাফেজ মোহাম্মদ মোওয়াজ হুসাইনের দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে সকলের মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে ইফতার মাহফিল শেষ হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।