Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এক্সক্লসিভ

এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর তাড়াহুড়ো করে নামতে গিয়ে কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের ষোলঘর নতুন বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

জানা যায়, বাসটিতে যাত্রী সংখ্যা কম থাকায় এ ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এখনো।

 

শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম লিডার সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রায় আধাঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাসে আগুন লাগার কারণ এখনও নিরূপণ করা যায় নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।