Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ পড়াশোনা

একাদশে ভর্তি যে নিয়মে

• • পঠিত 21 বার
শেয়ার করুন:
একাদশে ভর্তি যে নিয়মে

একাদশ শ্রেণিতে এবারও আগের নিয়মেই শিক্ষার্থী ভর্তি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

 

শিক্ষামন্ত্রী বলেন, যে পদ্ধতিতে উচ্চমাধ্যমিকে ভর্তি করা হয়ে থাকে, এ বছরও সে পদ্ধতিতেই হবে। সেখানে কোনো ব্যত্যয় হবে না।

 

তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তিতে আসন সংকট হওয়ার কারণ নেই। কারণ যতজন পাস করেছেন, তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি।

 

প্রতি বছর এসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। এ বছরও একই পদ্ধতিতে ভর্তি করা হবে। কোনো ভর্তি পরীক্ষা হবে না।

 

প্রসঙ্গত, এবার সম্মিলিত পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। গত বছর ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

 

ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৮২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৯.০২ শতাংশ এবং যশোরে পাসের হার ৯৫.৩ শতাংশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।