Thursday, 29 October 2026
শিরোনাম
সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের মা হারালেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি গাজীপুরে ‘জঙ্গি নাটক’ মামলায় হাসিনাসহ ১০ জনের শুনানি ১৭ নভেম্বর
এক্সক্লসিভ

একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার

শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত সিনিয়র জেলা ও দায়রা জজ বিকাশ কুমার সাহা-সহ ১৮ জন বিচারককে সরকারি আদেশ অনুযায়ী অবসর দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদক্ষেপ গৃহীত হয়।

 

মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-১) মো. আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণের চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সু সাথে পরামর্শক্রমে জনয়র্থে তাদেরকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

 

যাদেরকে অবসরে পাঠানো হয়েছে তারা হলেন- জেলা ও দায়রা জজ (মন্ত্রণালয়ে সংযুক্ত) বিকাশ কুমার সাহা, রাজবাড়ী নারী ও শিশু নির্যাকন দমন ট্রাইবুনালের বিচারক জেলা জজ শেখ মফিজুর রহমান, কিশোরগঞ্জের নারী ও শিশু নির্ঘাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মাহবুবার রহমান সরকার, কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শেখ গোলাম মাহবুব, গাইবান্ধার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মজিবুর রহমান, ভোলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. এহসানুল হক, খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জুয়েল রানা, সিলেট সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল, পটুয়াখালীর বিশেষ জজ সহিদুল ইসলাম, দিনাজপুরের বিশেষ জজ আল মাহমুদ ফায়জুল কবীর, টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা, ঠাকুরগাঁওয়ের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী, হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ফজলে এলাহী ভূইয়া, জেলা ও দায়রা জজ (সংযুক্ত কর্মকর্তা) আবু জাফর মো. কামরুজ্জামান, বরিশালের প্রশাসনিক ট্রাইব্যুনালের সদস্য মো. রুস্তম আলী, সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. নুরুল ইসলাম, পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ একেএম এনামুল করিম এবং সংযুক্ত কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ হোসেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।