Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

admin • 14 Jul 2026, 01:40 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নপত্রসহ ৬ দফা দাবিতে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সোয়া ১২টায় শিক্ষা বোর্ডের সামনে তার অবরোধ করে। অবরোধের ফলে সড়কের দু'ধারে যানবাহন আটকা পড়ে। দুর্ভোগের শিকার হয় সাধারণ মানুষ।

এ সময় শিক্ষার্থীরা জানায়, গত কয়েক বছরের চেয়ে এ বছর প্রশ্নপত্র অত্যাধিক কঠিন করা হয়েছে। এমনকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করা হয়েছে।

 

এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে অনেক স্থানেই পরীক্ষা নেয়ার মতো পরিবেশ নেই। তাছাড়া অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় এক বোর্ডে পরীক্ষা স্থগিত করা হলে সব বোর্ডে পরীক্ষা স্থগিত করা হয়নি। তাই তারা এ পরীক্ষা ব্যবস্থার পরিবর্তন দাবি করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।