Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

ঈদুল আজহায় দীপ্ত প্লে’তে আসছে ‘নিকষ’

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ঈদুল আজহায় দীপ্ত প্লে’তে আসছে ‘নিকষ’

আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবন-বাজির গল্প নিয়ে এবারের ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে’তে আসছে ওয়েব ফিল্ম ‘নিকষ’। এটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন।

ছবির গল্প নিয়ে নির্মাতা বলেন, ‘নিজের বিবর্ণ জীবনটাকেই মেনে নিয়েছে সুলতানা। সকাল-সন্ধ্যা অফিস, বাড়ির কাজ আর ছোট দুই ভাই বোনের ছোট্ট দুনিয়াটাতে রঙিন কোনো স্বপ্ন নেই তার। কিন্তু অসীম স্বপ্নের রঙ সুলতানার বোনের চোখে আছে ঠিকই। শহুরে আধুনিক জীবনের আকাঙ্খা আর কৈশোরের সীমা ভাঙার ইচ্ছা তাকে উন্মাতাল করে তোলে নিয়মিতই।’

‘তবে কে না জানে, কিছু নিয়ম ভাঙতে নেই, কিছু আলো মুছতে নেই। তাই ছোট বোনের হঠাৎ নেওয়া এক সিদ্ধান্ত সুলতানার জীবন ভরিয়ে দেয় নিকষ অন্ধকারে। যে নিকষের অর্থ কষ্টিপাথর সেই নিকষই কেন হয়ে ওঠে অন্ধকারের প্রতিশব্দ? জানতে হলে দেখতে হবে ওয়েব ফিল্মটি।’

রুবেল হাসানের পরিচালনায় ওয়েব ফিল্মটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভান, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসারত জাহান হৃদিকসহ আরও অনেকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।