Friday, 30 October 2026
শিরোনাম
জুয়ার টাকা জোগাড়ে ইমামতির চাকরি, ১৫ লাখ টাকা নিয়ে উধাও; অবশেষে গ্রেপ্তার সম্মিলিত সামাজিক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন সেদিন তাহসিফের সঙ্গে ৬ ঘণ্টা ছিলেন দ্বীপ, হত্যার সন্দেহ বাবার ইউপি নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ শাস্তি ২ বছরের কারাদণ্ড বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ মিললো তুরাগে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড বাবার মৃত্যুর ১৫ মিনিট পর জন্ম নিল পুত্রসন্তান, ‘আনন্দে’ বিষাদের ছায়া! কুমারখালীতে ৩১ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ও নগদ অর্থ প্রদান কবরের দুই ফেরেশতার প্রশ্ন নিয়ে প্রচলিত বিশ্বাসে আপত্তি, ইসলামি বক্তাকে গুলি করে হত্যা লগি-বৈঠার সহিংসতার বিচার দাবি জামায়াতের
অর্থ-বাণিজ্য

ইসলামী ব্যাংকের নাম বদলে গেল

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
ইসলামী ব্যাংকের নাম বদলে গেল

বেসরকারি ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’।

 

সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারটি সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।

 

এতে বলা হয়, কোম্পানি আইন, ১৯৯৪-এর ১১(ক) ধারার বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ৩১ জুলাই (সোমবার) থেকে তফসিলি ব্যাংকসমূহের তালিকায় ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ এর নাম ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.’ (ইংরেজিতে ‘Islami Bank Bangladesh PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়েছে।

 

জানা গেছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণসংক্রান্ত ১১(ক) ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে।

 

ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষে পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এ জন্য ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাম পরিবর্তন করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।