Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জেলার খবর

ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ‘আপত্তিকর অবস্থায়’ ইডেন ছাত্রী আটক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ‘আপত্তিকর অবস্থায়’ ইডেন ছাত্রী আটক

ফেসবুকে পরিচয় ও প্রেম। প্রেমিকের ডাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসেছেন ইডেন কলেজের ছাত্রী। আজ সোমবার এই যুগলকে ক্যাম্পাসের মফিজ লেক এলাকা থেকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। তাদের দাবি, ওই যুগলকে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে।

 

তাদেরকে প্রক্টর অফিসে নেওয়া হয়। আটক একজন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থী। এ ছাড়া মেয়ে ইডেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী বলে জানা গেছে।

 

জানা যায়, ফেসবুকে প্রেমের সম্পর্ক তৈরি হয় তাদের। ৪ মার্চ ছেলের ডাকে বিশ্ববিদ্যালয় আসে মেয়ে। দেশরত্ন শেখ হাসিনা হলে ওই ছেলের এক বান্ধবীর কাছে অবস্থান করছিল মেয়েটি।

 

ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সেলিনা নাসরীন বলেন, ‘মেয়ে এখন আমাদের হেফাজতে আছে। মেয়ের বাবাকে ফোন দেওয়া হয়েছে। তার বাবা ইতোমধ্যে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হয়েছেন। এসে মেয়ে নিয়ে যাবেন। এখন তাদের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ করবেন কিনা সেটা তাদের পারিবারিক সিদ্ধান্ত।’

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন বলেন, ‘সিকিউরিটি অফিসারের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে দু‌‌‌‌'জনকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।