Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক আ. ছালাম খান

admin • 18 Dec 2024, 07:15 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক আ. ছালাম খান

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনার বিচারক আ. ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) করেছে সরকার।

 

বুধবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একইসঙ্গে তার চাকরি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ খুলনার বিচারক আ. ছালাম খানকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে প্রেষণে পদায়ন করা হলো।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।