Wednesday, 21 October 2026
শিরোনাম
দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে যুবদল নেতার রাজুর বস্ত্র বিতরণ মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা!
আর্ন্তজাতিক

ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলো তুরস্ক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলো তুরস্ক

ইসরায়েলে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক। শনিবার (৪ নভেম্বর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতকে প্রত্যাহার করার ঘোষণা দেয়। মন্ত্রণালয় জানিয়েছে, রাষ্ট্রদূত ওজকান তোরোনলারকে ফিরে আসতে বলা হয়েছে।

 

গাজায় যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায়ও রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

হামাস-ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা করতে রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের। মার্কিন মন্ত্রীর সফরের আগ মুহূর্তে ইসরায়েল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে তুরস্ক।

 

মুসলিম দেশগুলোর মধ্যে ইসরায়েলের সবচেয়ে বেশি সমালোচনা করেছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান

সাম্প্রতিক জনসভা ও সাংবাদিক সম্মেলনগুলোতে ইসরায়েলের কঠোর সমালোচনা করেছেন।

 

শনিবার তিনি জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তারা। তিনি বলেন, নেতানিয়াহু এমন কেউ নন যে তার সঙ্গে আমাদের কথা বলতে হবে, আমরা তাকে বাতিল করে দিয়েছি।

 

এরদোগান আরও বলেন, এমআইটি গোয়েন্দা সংস্থার প্রধান ইব্রাহিম খালিন তুরস্কের মধ্যস্থতায় এই যুদ্ধ বন্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইব্রাহিম খালিন ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি এবং হামাসের সঙ্গেও কথা বলছেন।

 

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে ১৪০০ মানুষ নিহত হয়, জিম্মি করা হয় ২৪০ জনকে।

 

এ হামলার জবাবে হামাসকে নির্মূলে গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করে ইসরায়েল। তবে এতে হামাসের বেশি ক্ষতি না হলেও হুমকির মুখে পড়েছে গাজার বেসামরিক বাসিন্দারা। গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৯ হাজার ৪০০ জন নিরীহ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু।

 

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।