Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
বিনোদন

ইমরান-পড়শী-জীবনের ‘কথা একটাই’

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
ইমরান-পড়শী-জীবনের ‘কথা একটাই’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবনের কথার সঙ্গে জনপ্রিয় গায়ক ইমরানের সুরের চেনাজানা সেই কবে থেকে। সঙ্গে যদি যুক্ত হন শ্রোতানন্দিত গায়িকা সাবরিনা পড়শী তবে যেন সোনায় সোহাগা। গান দিয়ে বারবার দেশ নেড়েচেড়ে দিয়েছেন তারা। ফের এক হয়েছেন এই ত্রয়ী। এবার তাদের ‘কথা একটাই’।

 

ইমরান-পড়শীর জন্য এমনই শিরোনামে গান লিখেছেন জীবন। কণ্ঠের পাশাপাশি সুর ও সংগীতের কাজ ইমরান নিজেই সেরেছেন। আজ মঙ্গলবার পড়শীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি। ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন সৈকত রেজা। মডেল হয়েছেন ইমরান-পড়শী।

 

ইমরান বলেন, ‘এই গান নিয়ে দর্শকদের মাঝে অনেক আগ্রহ দেখতে পাচ্ছি। এবার অন্যরকম একটি গান নিয়ে হাজির হয়েছি আমরা। আমার বিশ্বাস গানটি সবার ভালো লাগবে।’

 

পড়শী বলেন, ‘রবিউল ইসলাম জীবন মামার লেখা ইমরান ভাইয়ের সুর ও সংগীতে তিনজনের এই প্রজেক্ট দীর্ঘদিন পর হলো। বেশ আগে আমরা "জনম জনম" শিরোনামে একটি গান করেছিলাম। দীর্ঘদিন পর "কথা একটাই" গানটা হলো। এই গানটার রেকর্ডিং ও মিউজিক ভিডিও করার সময় নিজেদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। এই গানটা ইমরান ভাইয়ার সঙ্গে করা আমার চতুর্থ দ্বৈত গান।’

 

এ প্রসঙ্গে রবিউল ইসলাম জীবন বলেন, ‘এখনকার তরুণ-তরুণী যারা প্রেমের মধ্যে আছে তাদের সবার মনের কথা একটাই। নিজের মানুষটিকে নিজের মতো করে পেতে চায়। বিষয়টি গানে তুলে ধরার চেষ্টা করেছি। আমার মনে হয় যারা ভালোবাসার মধ্যে আছেন তারা গানটি পছন্দ করবেন। ইমরান-পড়শীর জন্য লেখা সবসময়ই আমার জন্য আনন্দদায়ক। এবারও তার ব্যতিক্রম হয়নি।’

 

বলে রাখা ভালো, ইমরান-পড়শী একসঙ্গে ‘জনম জনম’, ‘জয় হবেই হবে’, ‘বলে দাও’ এবং ‘আবদার’ শিরোনামের গান গেয়েছেন। এর সবকটাই জীবনের কথায়। যেগুলো শ্রোতাদের কাছে হয়েছে দারুণ সমাদৃত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।