ক্যাম্পাসের ছোট ছোট কাজগুলো শিক্ষার্থীদের দিয়ে করিয়ে পেমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
রোববার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার সময় প্রভোস্ট ও স্টেট প্রধানকে তিনি এ নির্দেশ দেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পুকুরের চারপাশে যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো ভলানটিয়ার হিসেবে শিক্ষার্থীদের মাধ্যমে করিয়ে পেমেন্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। এতে শিক্ষার্থীরা আর্থিকভাবে উপকৃত হবে।
এ সময় উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এস এম সুইট, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি এইচ এম আবু মুসা, শাখা ছাত্রদলের সদস্যসচিব মাসুদ রুমি মিঠুন ও শাখা ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি মাহমুদুল হাসান।
পরে উপাচার্য পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এর উদ্বোধন করেন। পরে প্রায় ১০০ কেজি মাছ ছাড়া হয়। এতে পানির স্তর বিবেচনা করে রুই, কাতলা, তেলাপিয়া কই, শিং, মৃগেল ও কার্প প্রজাতির মাছ ছাড়া হয়।





