Monday, 19 October 2026
শিরোনাম
শিক্ষা ক্যাম্পাস

ইবির চারুকলা বিভাগের প্র্যাক্টিকাল পরীক্ষা সোমবার

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
ইবির চারুকলা বিভাগের প্র্যাক্টিকাল পরীক্ষা সোমবার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছের আওতাধীন চারুকলা বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২১-২২ শিক্ষাবর্ষের আবেদনকারীদের প্র্যাক্টিকাল পরীক্ষা আগামী ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হবে।

 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ‘বি ইউনিট’ ভর্তি পরীক্ষা সমন্বয়কারী অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘বি ইউনিটে’র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে যারা ইবির চারুকলা বিভাগে ভর্তির জন্য আবেদন করেছে তাদেরকে আগামী (১৪ নভেম্বর) সোমবার বেলা ১১টায় প্র্যাক্টিকাল পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল একাডেমিক ভবনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

   

এ ছাড়াও, সকল পরীক্ষার্থীকে গুচ্ছভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং ইবিতে আবেদনের একনলেজমেন্ট স্লিপ সঙ্গে নিয়ে আসতে হবে। সেই সাথে বিজ্ঞপ্তিতে উপরোক্ত কাগজপত্র, ছবি আঁকার উপকরণ এবং সাধারণ হাতঘড়ি ব্যতিত অন্য কোনো কাগজ পত্র অথবা ইলেকট্রনিক ডিভাইস না রাখার পরামর্শ দেয়া হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।