Thursday, 22 October 2026
শিরোনাম
অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে আনা হলো বিএমইউতে সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় প্রাণ গেল দোকানের কর্মচারীর শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান ‘দালাল মিডিয়া’ বর্জনের ডাক ইশরাকের, আনছেন নতুন গণমাধ্যম কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি
এক্সক্লসিভ

ইন্টারনেটের দাম নিয়ে বড় সুখবর

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
ইন্টারনেটের দাম নিয়ে বড় সুখবর

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে। সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন ট্যারিফ পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

 

‘এক দেশ, এক রেট’ নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

  সংস্থাটি জানায়, গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিতের শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।   নতুন তালিকা অনুযায়ী, ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা, ১০০ এমবিপিএসের জন্য ১০০০ টাকা এবং ২৫০ এমবিপিএস প্যাকেজের জন্য মাসিক ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সংযোগে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।