Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

আ.লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে রওশনপন্থী জাতীয় পার্টি

admin • 18 Nov 2023, 04:48 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
আ.লীগের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছে রওশনপন্থী জাতীয় পার্টি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধভাবে অংশগ্রহণ করবে রওশনপন্থী জাতীয় পার্টি। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে চিঠি দেওয়ার মাধ্যমে এ কথা জানান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশিদ।

   

এ সময় তিনি বলেন, ‘গতকাল আমাদের ফোরামে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে।

   

আমরা আশা করি জিএম কাদেরও এই নির্বাচনে অংশ নেবেন।’ রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি ৩০০ আসনে প্রার্থী দেব। পরে আওয়ামী লীগের সঙ্গে জোট হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

তিনি আরো বলেন, ‘আমরা আশা করি জিএম কাদেরও এই নির্বাচনে অংশ নেবেন।

 

না হলে রাজনীতি থেকে তারা হারিয়ে যাবে।’ সকালে জাতীয় পার্টির অন্য একটি অংশ মনোনয়নপত্র দেওয়ার ক্ষমতার বিষয়ে একটি চিঠি নির্বাচন কমিশনে দিয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় পার্টির অন্য কোনো অংশ নেই। রওশন এরশাদ যেখানে থাকবেন সেটাই জাতীয় পার্টি। জাতীয় পার্টিতে মনোনয়নপত্র রওশন এরশাদ এর স্বাক্ষরেই হবে।

 

রওশনপন্থী জাতীয় পার্টির চিঠিতে বলা হয়, ‘আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বিগত ৩টি জাতীয় সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় এবারও চতুর্থবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরীক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা হবে শুধু মাত্র নির্বাচনী জোট।

   

নির্বাচন অন্তে জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যগণ দলীয় সিদ্ধান্ত অনুসরন করবেন। এই নির্বচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতিক 'লাঙ্গল' কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবেন। এই ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।