Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

admin • 16 Nov 2022, 11:07 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত তন্ময় ওই ওয়ার্ডের আর্ফিকা প্রবাসী সোহেল রানার ছেলে এবং সখীপুর পি এম পাইলট মডেল গভঃ স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র।

 

জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টার দিকে আর্জেন্টিনা সমর্থক তানভীর হাসান তন্ময় বাঁশ দিয়ে পতাকা টানাতে গিয়ে বাসার ৫ তলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সখীপুর থানার ওসি মোঃ রেজাউল করিম তন্ময় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।