Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
ক্রিকেট খেলাধুলা

আমি আর বেশিদিন নাই : পাপন

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আমি আর বেশিদিন নাই : পাপন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের মাঠে ফেরার বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

 

সোমবার (২৭ নভেম্বর) নাজমুল হাসান পাপনের গুলশানের বাসভবনে যান সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। বৈঠক শেষে তামিম বের হলে গণমাধ্যমের সামনে কথা বলেন পাপন।

 

পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

তার আগে সে ফিরবে না। ’

পাপন আরও বলেন, ‘আমি আর বেশিদিন নাই। আমার পরিকল্পনা হচ্ছে, আর একটা বছর আছে, এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই দলকে ঠিক করে যাব। যা যা করা দরকার এটা আমি করে যাব। ’

 

চলতি বছরের জুলাইয়ে হুট করেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তামিম। প্রধানমন্ত্রীর অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেও ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই ক্রিকেটারের।

 

সেসব ঘটনার অনেকদিন পেরোনোর পর আবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ এবং তারপরেই পাপনে সঙ্গে সাক্ষাৎ নিয়ে ভক্তদের মনে বেশকিছু প্রশ্নের উদ্রেক ঘটে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।