Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

আমার স্বামী শারীরিকভাবে অক্ষম : সানাই

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আমার স্বামী শারীরিকভাবে অক্ষম : সানাই

ব্যক্তিগত জীবনে ব্যাংকার আবু ছালেহ মুসার সঙ্গে ঘর বেঁধেছেন মডেল অভিনেত্রী সানাই মাহবুব। সম্প্রতি এ ঘর ভাঙছে বলে নিজেই জানিয়েছেন সানাই। তবে অনেকগুলো কারণ সামনে আসলেও ঠিক কি কারণে বিচ্ছেদ হচ্ছে তা এখনও স্পষ্ট না।

এবার সামনে আনলেন নতুন আরেক কারণ। সানাই জানালেন, এ সংসার আর করা হচ্ছে না। স্বামী আবু সালেহ মুসার শারীরিক অক্ষমতার কারণে তার থেকে আলাদা হয়েছেন।

তিনি বলেন, আমার স্বামী শারীরিক ভাবে অক্ষম। অনেক ডাক্তার দেখিয়েছি। কাউন্সিলিংয়ের কাছে নিয়ে গেছি কিন্তু কোনো লাভ হয়নি। বিয়ের রাতেই তার সমস্যার কথা জানতে পারি। বিষয়টি মেনে নিয়ে চিকিৎসা করাই। কিন্তু লাভ হয়নি। সেও অনেক হারবাল ঔষধ খেয়েছেন। তাতেও লাভ হয়নি। তার পরিবার তার ব্যাপারে উদাসীন। তারা আমার মিডিয়া নিয়ে প্রশ্ন তুলে। তাদের সন্তান অক্ষম জানার পরও আমাকে এভাবেই মানিয়ে নিতে বলে। এভাবে তো আর চলতে পারে না। তাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া।

গত ২২ মে প্রথম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বিচ্ছেদ স্বাভাবিক ব্যাপার, জীবনেরই অংশ’ শীর্ষক স্ট্যাটাস দিয়ে ডিভোর্সের ইঙ্গিত দেন তিনি। এর মাঝে বুধবার রাত প্রায় ৯টার দিকে ফেসবুক পেজে স্বামী ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসার সঙ্গে ডিভোর্সের অফিশিয়াল কাজ শুরুর কথা নিশ্চিত করেন সানাই।

এদিকে সম্প্রতি তার স্বামী আবু সালেহ মুসা সংবাদমাধ্যমে অভিযোগ করেছেন- তাকে মারধর করেছেন সানাই। এতে তার কিডনিতে সমস্যা হয়েছে।

এ নিয়ে শুক্রবার ফেসবুকেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সানাই। তার দাবি, তার স্বামীর দাবি সত্যি নয়, তাকে তিনি মারধর করেননি।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ মে পারিবারিক আয়োজনে কাউকে না জানিয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে চেয়েছিল সানাইয়ের পরিবার। পরে ঠিকই জানাজানি হয়ে যায়। সানাইয়ের পৈতৃক নিবাস নীলফামারীতে। তার স্বামী মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ দুরাকুঠি এলাকায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।