Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

আমার বয়স ২৪ বছর : সানি লিওন

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
আমার বয়স ২৪ বছর : সানি লিওন

গত মাসে ৪২ বছরে পা রাখলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। কিন্তু নিজের বয়স যে ৪০ পার হয়েছে সেটা মানতে নারাজ নীল সিনেমা জগতের সাবেক এই তারকা।

ঠাট্টা করে সানি নিজের বয়স পাল্টে বলেন, ‘উইকিপিডিয়া আর অন্যান্য ওয়েবসাইট দেখাচ্ছে যে, আমার বয়স ৪২ হয়েছে। কিন্তু আসলে আমি এ বছর ২৪- এ পড়লাম।’

বয়স নিয়ে ব্যাপক চর্চা হয় বলিউডে। বিনোদন দুনিয়ায় কাজ করলে কি যৌবন ধরে রাখাটাই মূল? সে বিষয়ে অভিনেত্রীর বক্তব্য, ‘আমরা এমন একটা দুনিয়ায় কাজ করি, যেটা রোজ বদলায়। নতুন নতুন প্ল্যাটফর্মে নতুন নতুন চরিত্রের প্রয়োজন হয়। নিজেকে যেভাবে উপস্থাপন করবে, তার উপরেই পরবর্তী সময়ে কেমন কাজ আসবে সেটা নির্ভর করবে।’

সানির দাবি, বেশ কিছু ভাল চরিত্রে বলিউডের বিশিষ্ট এবং বয়স্ক অভিনেতারা কাজ করছেন। দর্শক ভালোবেসে দেখছেন। কারণ পর্দায় চরিত্র অনুযায়ী অভিনয়ই আসল, বয়স নয়।

এই অভিনেত্রীর কাছে বয়স একটি সংখ্যামাত্র। সানি বললেন, ‘আমি আমার বাবা-মায়ের মতো বয়স নিয়ে চিন্তা করি না। বাবা-মা আমার বয়সে ভাবতেন, কত বুড়ো হয়ে গেছেন তারা! আমি এসব পাত্তা দেই না। জীবন নিয়ে অনেক উৎসাহ-উদ্দীপনা আছে আমার।’

পরিবার থেকেই বেঁচে থাকার রসদ পান সানি। ক্যারিয়ারে ভালো কিছু কাজ করার সুযোগ পেয়েছেন বলেও নিজেকে ভাগ্যবতী ভাবেন।

অনুরাগ কাশ্যপের পরিচালনায় ‘কেনেডি’-তে সবশেষ দেখা গেছে সানি লিওনকে। কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ছবিটি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।