Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
বিনোদন

আমাকে ও সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন: বুবলী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আমাকে ও সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন: বুবলী

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। বিয়ে এবং সন্তান শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনার পর থেকেই শাকিব খানের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না বুবলীর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিব খানকে উদ্দেশ্য করে বুবলী বলেন, ‘আপনি আপনার মতো ভালো থাকুন, আমাকে ও আমার সন্তানকে একটু সুস্থভাবে বাঁচতে দিন। ’

শাকিবের সঙ্গে সংসার করা হবে কি-না? জবাবে নায়িকা বলেন, সে আমাকে যেভাবে অসম্মান করেছে, যেভাবে আমাকে নিয়ে মিথ্যা অপপ্রচারগুলো করছে...আমার সবচেয়ে খারাপ লেগেছে একটা বিষয়, যেই মানুষটার জন্য কিছু মানুষ আমাকে ভুল ভেবেছে, সেই মানুষটাকে হয়তো বিশ্বাস করে আমি ভুল করেছি।

 

কিন্তু সেই মানুষটার শেল্টারটাই তো আমার সবচেয়ে বড় প্রয়োজন ছিল।

বুবলী যোগ করেন, ‘অথচ উনি আমার সঙ্গে যে কাজটা করলেন এবং আমি আমার বাচ্চাকে নিয়ে বেঁচে থাকার জন্য যে কাজ করছি, সেই কাজের জায়গাগুলোতেই তিনি অন্যরকম অবস্থা তৈরি করছেন। সবাইকে একটা ভুল বার্তা দিচ্ছেন, ভুলভাবে নিউজগুলো করছে, তো ওখানেও আমি স্ট্রাগল করব, আমি কোথায় যাব তা হলে?’

 

শাকিবের উদ্দেশে নায়িকার প্রশ্ন, ‘এত অপরিচিত হয়ে গেলেন আপনি? আমাকে তো আপনি খুব ভালো করে চিনেন। কেন এগুলো করছেন? আপনার কোনো সিদ্ধান্ত থাকলে সেটি আপনি আপনার মতো করে নিন। আমি চাই না, বিষয়গুলো কোনো নোংরামির দিকে যাক। আপনি তো বলেন, শেহজাদের মা হিসেবে আমাকে সম্মান করেন। সেটা তো আপনি আপনার কার্যক্রমে প্রমাণ করবেন। আপনি যেই কাজগুলো করছেন সেগুলো কি ঠিক হচ্ছে?’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।