Sunday, 25 October 2026
শিরোনাম
টঙ্গীর সেই মাদ্রাসা শিক্ষকের জামিন নামঞ্জুর মেলান্দহে ভূমি অফিসের নিলামকৃত গাছ কাটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন বিতর্কের মুখে ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ ‘দাঁড়িপাল্লা’, জ্ঞানের পিরামিডে থাকছে না কোনো আইকন প্রবল ঘূর্ণিঝড়ের শঙ্কা, আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা আবারও যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর বাসে স্নাইপার নিয়ে মন্তব্যকারী যুবকের ৭ দিনের রিমান্ড বিমানের দাম্মাম-রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি উল্টে ছাত্রদল নেতা নিহত জামালপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন ই-টিন আছে, রিটার্ন দেননি? ৫ হাজার টাকা জরিমানা নিয়ে যা জানা জরুরি
এক্সক্লসিভ

আমরা কাউকে লুটপাট, চুরি-চামারি করতে দেব না: জামায়াত আমির

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
আমরা কাউকে লুটপাট, চুরি-চামারি করতে দেব না: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা কাউকে লুটপাট, চুরি-চামারি করতে দেব না। আমরা দেশটাকে গড়তে চাই। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই। আপনাকে অঙ্গীকার করতে হবে আপনি নিজে দুর্নীতি করবেন না, কোনো দুর্নীতিবাজকে বগলের তলায় রাখবেন না।’ 

সোমবার চুয়াডাঙ্গার টাউন ফুটবল মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি। এ সময় জামায়াত আমির বলেন, ‘আমরা বেকারদের হাতে ভাতা তুলে দেব না, তাদের হাতকে কাজের হাতে পরিণত করব। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সবই হবে সরকারি খরচে।’

বাংলাদেশ জামায়াতে ইসলাম চুয়াডাঙ্গা জেলা শাখার আমির মো. রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায় জামাতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। বক্তৃতা করেন চুয়াডাঙ্গা-১ আসনের ১১ দল মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, জেলা জামায়াতের আমির রুহুল আমিনসহ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।