Monday, 19 October 2026
শিরোনাম
জেলার খবর

আবাসিক হোটেল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
আবাসিক হোটেল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

কক্সবাজার পৌর শহরের বাজারঘাটা এলাকায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে জেসমিন আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে হোটেল কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

জানা গেছে, গত ১৪ই ফেব্রুয়ারি শহরের বাজারঘাটা এলাকার আবাসিক হোটেল সী বার্ডের ৩১০ নং কক্ষে উঠেন জেসমিন আক্তার ও তার স্বামী মোস্তাফিজুর রহমান।

 

ঘটনার পর হোটেল ছেড়ে পালিয়ে গেছে তার স্বামী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর রহমান বাগেরহাট জেলার আব্দুল জব্বারের ছেলে বলে জানা গেছে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।