Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

আপিল করা প্রার্থীরা শতভাগ ন্যায়বিচার পাবেন: ইসি

admin • 08 Dec 2023, 03:07 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
আপিল করা প্রার্থীরা শতভাগ ন্যায়বিচার পাবেন: ইসি

আপিল করা প্রার্থীরা শতভাগ ন্যায়বিচার পাবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) আপিলের চতুর্থ দিনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 

শুক্রবার আপিলের চতুর্থ দিনে বিরতির আগ পর্যন্ত ৪৩ জন প্রার্থী আপিল দাখিল করেছেন। এ নিয়ে চার দিনে এখন পর্যন্ত ৩৮০ জনের বেশি মনোনয়ন ফিরে পেতে আপিল দাখিল করলেন৷

 

শুক্রবার সকাল থেকেই প্রার্থীরা আপিল দাখিল করতে নির্বাচন কমিশনে আসেন৷ তাদের অনেকেই এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে পারেননি— এমন অভিযোগে প্রার্থিতা পাননি বলে জানান।

 

এছাড়া তাদের অনেকে ঋণ খেলাপি। আয়কর রিটার্ন ও প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়াসহ বিভিন্ন কারণে তারা প্রার্থিতা পাননি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।