Sunday, 1 November 2026
শিরোনাম
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন গাজীপুরে শ্রমিক অবরোধ: পুলিশ বক্সে আগুন, বিজিবি মোতায়েন জামালপুরে ৪ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এক্সক্লসিভ

আনিসুল-মামুন-ইনুসহ ৮ জনকে নতুন মামলায় গ্রেফতার

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
আনিসুল-মামুন-ইনুসহ ৮ জনকে নতুন মামলায় গ্রেফতার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ ৮ জনকে রাজধানীর বিভিন্ন থানায় করা মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

গ্রেফতার দেখানো বাকিরা হলেন- সাবেক সচিব মহিবুল হক, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার, সাবেক এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং শমসের মবিন চৌধুরী।

 

বুধবার সকালে পুলিশের পক্ষ থেকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। পরে আদালত এ আদেশ দেন।

 

আদালত সূত্রে জানা গেছে, রাজধানীর নিউমার্কেট থানার মামলায় সাবেক সচিব মহিবুল হক ও পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদারকে এবং বনানী থানার মামলায় ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেফতার দেখানো হয়।

 

কাফরুল থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং একই থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও গ্রেফতার দেখানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার আলাদা হত্যা মামলায় শমসের মবিন চৌধুরী ও আনিসুল হক ও মতিঝিল থানার মামলায় হাসানুল হক ইনুকে গ্রেফতার দেখানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।